প্রধানমন্ত্রীর সঙ্গে যুবদল নেতাদের মতবিনিময় শনিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে যুবদল নেতাদের মতবিনিময় শনিবার

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সারাদেশের জেলা-মহানগরসহ কেন্দ্রীয় যুবদল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

শনিবার (৯ মে) সকাল ৯টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জেলা ও মহানগর যুবদলের নির্ধারিত নেতারা অংশগ্রহণ করবেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি, কেন্দ্রীয়ভাবে জেলা ও মহানগর যুবদলের আমন্ত্রিত নেতাদের কর্মসূচিস্থলে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেছেন।