‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’

Apr 13, 2026 - 19:57
 0  1
‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে রাঙাতে নতুনভাবে প্রকাশ পেল জনপ্রিয় গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’।  রোববার (১২ এপ্রিল) গানচিল মিউজিকের ব্যানারে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

নতুন সংস্করণের এই গানে কণ্ঠ দিয়েছেন- শওকত আলী ইমন, ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা এবং কর্ণিয়া। আধুনিক সংগীতায়োজন ও উৎসবমুখর উপস্থাপনায় গানটিতে যোগ হয়েছে নতুন মাত্রা। প্রকাশের পর থেকেই মিউজিক ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রায় ১৮ বছর আগে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার গাওয়া ‘বাজে রে বাজে ঢোল আর ঢাক’ মূল গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

নতুন সংস্করণ প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন জানান, গানটির জনপ্রিয়তা সময়ের সঙ্গে আরও বেড়েছে। দেশে-বিদেশে শ্রোতারা এটিকে ভালোবাসেন। নতুন আয়োজনের মাধ্যমে গানটিকে আরও প্রাণবন্ত করার চেষ্টা করা হয়েছে।

গানের কথা লিখেছেন কবির বকুল। বৈশাখের আবহকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। নতুন কণ্ঠ ও আধুনিক উপস্থাপনায় গানটি এবার তরুণ প্রজন্মের কাছেও আলাদা আকর্ষণ তৈরি করেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0