যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাব না!
পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক এইচ. এ. হেলিয়ার।
গত সপ্তাহান্তে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। সিএনএন-এর এক অনুষ্ঠানে হেলিয়ার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হওয়া সবার জন্যই মঙ্গলজনক এবং আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে আরও কয়েক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনা থেকে ইরানের সাথে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যর্থতার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান প্রধান তেল বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ আরোপ করেন। তবে বিশ্লেষক হেলিয়ার মনে করেন, ট্রাম্পের এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানিরা লড়াই করে টিকে থাকতেই বেশি পছন্দ করে।
বর্তমানে লোহিত সাগরের বাব-এল-মানদেব প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হেলিয়ার সতর্ক করে বলেছেন, মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই জাহাজগুলোতে পুনরায় হামলা চালাতে পারে।
গত ২৮ মার্চ হুতিরা ইসরাইলের দিকে মিসাইল ছুড়ে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সূত্র: সিএনএন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0