ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

Apr 15, 2026 - 18:12
 0  4
ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে এবং পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এক সভায় প্রধান তিনি এ কথা জানান।

অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে। একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রে সব সমস্যা একে একে দূর করার পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে। জরুরিভাবে শিক্ষক নিয়োগেরও ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্কুল-কলেজগুলোতে সোলার এনার্জির প্লান্ট বসানো হবে। কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকার নিয়ন্ত্রণে আনা হবে।

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নয়নে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙা পরায় জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0